মাছের রেজালা
| মাছের রেজালা |
উপকরণ:
বড় রুইমাছ ৫০০ গ্রাম, টক দই ১৫০
গ্রাম, নারিকেলের দুধ দেড় কাপ, পেঁয়াজ ১০০ গ্রাম (বাটা), রসুন ২-৪ কোয়া (বাটা), আদা
১ ইঞ্চি (বাটা), শুকনো মরিচ ৬টি (দানা ছাড়া), তেজপাতা ৬টি, গোলমরিচ ১০টা (থেঁতো করা),
ছোট এলাচ ৬টি, লবঙ্গ ১০টা, দারুচিনি ৭-৮ টুকরো, চিনি স্বাদমতো, লবণ পরিমাণমতো, ঘি ৭৫
গ্রাম, বাদাম তেল ১০০ গ্রাম।
প্রণালি:
মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে
নিন। লবণ মাখিয়ে মাছটা অল্প ভেজে নিন। একটা পাত্র চুলায় বসিয়ে ঘি গরম করুন। প্রথমে
পেঁয়াজবাটা দিয়ে অল্প একটু নেড়ে নিয়ে বাকি মশলা এবং আদাবাটা, রসুনবাটা দিয়ে খানিক্ষণ
কষুন। কষা হলে সাত-আট কাপ পানি, টক দই ও নারকেলের দুধ ভালোভাবে গুলে কড়ায় মশলার মধ্যে
ঢেলে দিন। চিনি ও লবণ দিন। মাছ কড়ায় দিয়ে ঢাকা দিয়ে খানিক্ষণ ফোটান। মাছ নরম হলে ও
ঝোলটা একটু ঘন হয়ে এলে নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments