Header Ads

শুকনো মশলা গোস্ত

শুকনো মশলা গোস্ত


উপকরণ:

গরুর/খাসির মাংস ৫০০/৫৫০ গ্রাম, গরমমশলা গুঁড়া ১ চামচ, পেঁয়াজ ২টি, রসুন ৪ কোয়া, তেজপাতা ২/৩টি, হলুদগুঁড়া আধা চামচ, মরিচগুঁড়া আধা চামচ, ঘি বা বাদাম তেল ৭৫ গ্রাম, লবণ আন্দাজমতো।


প্রণালি:

মাংসের হাড় বাদ দিয়ে (হাড়বিহীন হলে ভাল হয়) ছোট ছোট টুকরো করে কেটে নিন। পেঁয়াজ কুচিয়ে নিন। রসুন বেটে নিন। মাংসের টুকরোগুলো অল্প পানি দিয়ে সিদ্ধ করে পানি শুকিয়ে একটি পাত্রে তুলে রাখুন। এবার ডেকচি বা কড়াইয়ে তেল বা ঘি গরম করে পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে নেড়ে ওতে লবণ ও গরমমশলা বাদে অন্য সব মশলা দিয়ে নেড়েচেড়ে মেশান। এবার ওতে সিদ্ধ মাংস মেশান এবং ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভাজুন। ভাজা হয়ে ঘি বা তেল ওপর ভেসে উঠলে, নামাবার আগে গুঁড়া গরমমশলা ও লবণ মিশিয়ে ময়দার খাবারের সঙ্গে পরিবেশন করুন।




আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.