ভুনা গোস্ত
| ভুনা গোস্ত |
উপকরণ:
গরুর/খাসির হাড়বিহীন মাংস ৭৫০
গ্রাম বা ১ কেজি, ডালিম বিচি ৩ চামচ, কাঁচা পেঁপে ১ টুকরো, মরিচগুঁড়া ২ চামচ, হলুদগুঁড়া
আধা চামচ, আদা বাটা ১ চামচ, পেঁয়াজ ২টি, রসুন ৫ কোয়া, মাখন ৫০ গ্রাম, লবণ আন্দাজমতো।
প্রণালি:
মাংস ডুমো ডুমো করে কেটে ধুয়ে
পানি ঝরিয়ে নিন। খোসাসহ পেঁপে বেটে-৩ চামচ নিন। পেঁয়াজ দুটি বেটে নিন। রসুন বেটে নিন।
ডালিম বিচি বেটে নিন।
এবার মাংসে সব মশলা ভাল করে মাখিয়ে
২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পরে স্ক্যুয়ার্স বা শিকে ঘি বা মাখন লাগিয়ে মাংসের ৬/৭টি করে
টুকরো শিকে বা স্ক্যুয়ার্সে গেঁথে গ্রিল করুন। অথবা নরম কাঠকয়লার আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে
সেঁকে নিন। দেখবেন যেন পুড়ে না যায় কিন্তু বেশ সিদ্ধ হবে। এবার ডিশে সাজিয়ে পেঁয়াজের
কুচি দিয়ে ও পাতিলেবুর রস দিয়ে পরিবেশন করুন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments