গলদা চিংড়ি ভাপে
| গলদা চিংড়ি ভাগে |
উপকরণ:
বড় গলদা চিংড়ি ৬টি, সয়াসস ১০
মিলিলিটার, আদাবাটা ১০ গ্রাম, পেঁয়াজকলি ২টি, মাশরুম ১০০ গ্রাম (কুচি), পার্সলে পাতা
২০ গ্রাম, সাদা মুলা ১০০ গ্রাম, টিনের চেরি ২০টি, কড়াইশুঁটি ১০০ গ্রাম, লবণ অল্প।
প্রণালি:
প্রেসার কুকারে পানি ফোটান। চিংড়িমাছ
সিদ্ধ করার আগে মাছের ওপরের দিকটা চিরে কালো সরু ফিতের মতো অস্ত্রটা টেনে বার করে ফেলে
দিন। পানি দিয়ে গলদা চিংড়িগুলো লাল করে সিদ্ধ করে নিন। তারপর উপরে সস ঢেলে পরিবেশন
করলেই হল। এই সস তৈরির জন্য একটা পাত্রে সয়াসস, আদাবাটা, পেঁয়াজ-কলির সাদা অংশ কুচানো,
মাশরুম একসঙ্গে দিয়ে তাতে সামান্য পানি দিন। অল্প আঁচে রেখে দিন, যতক্ষণ না মিশ্রণের
এক-চতুর্থাংশ শুকিয়ে যায়। হয়ে গেলে গলদাচিংড়ির ওপর ঢেলে দিন। উপরে সাদা মুলো কেটে,
চেরি, কড়াইশুঁটি ও পার্সলেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments