ভেজিটেবল ফিস
| ভেজিটেবল ফিস |
উপকরণ:
ভেটকি মাছ ১টি (মাঝারি), আদা
বাটা ১ টেবিল চামচ, রসুনবাটা আধা চা চামচ, লেবু ৩টি, টমেটো ৩টি, চিজ ৩টি (কিউব), ক্যাপসিকাম
১টি, পেঁয়াজ ২টি (কুচানো), কাঁচামরিচ ৩টি (কুচানো), পার্সলে পাতা খানিকটা, গাছ পেঁয়াজ
কয়েকটি, ধনেপাতা ১ আঁটি।
প্রণালি:
মাছ পরিষ্কার করে নিন। মাছটি
গোটাই রাখবেন। কেবল পেট চিরে পরিষ্কার করে নেবেন। লেবুর রসে মাছ আধঘণ্টা ভিজিয়ে রাখুন।
এরই সঙ্গে আদা, রসুন ও পেঁয়াজবাটা মাখিয়ে দিন। মাছের পেটের চেরা জায়গাটিতে ধনেপাতা,
পার্সলে পাতা, গাছ পেঁয়াজ, কাঁচা মরিচ কুচিয়ে নিন। তেলে মশলাসহ মাছ দিন। উপরে টমেটো,
ক্যাপসিকাম দিন। অল্প আঁচে সিদ্ধ হতে দিন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments