ডাল মাখানি
| ডাল মাখানি |
উপকরণ:
কড়াইয়ের ডাল ১২০ গ্রাম, রাজমা
৩০ গ্রাম, লবণ স্বাদমতো, মাখন ১০০ গ্রাম, ক্রিম ৭৫ মিলি, প্রথমবার সাঁতলানোর জন্য ঘি
১২৫ গ্রাম, পেঁয়াজ ২টি (কুচানো), আদা ১ ইঞ্চি (কুচানো), কাঁচা মরিচ ৫টি (কুচানো), টমেটো
১২৫ গ্রাম (কুচানো), শুকনো মরিচগুঁড়া ২ টেবিল চামচ, দ্বিতীয়বার সাঁতলানোর জন্য ঘি ২৫
গ্রাম, দারুচিনি ১ টেবিল-চামচ, রসুন অর্ধেকটা (কুচানো), হিং ১ চিমটে, কসুরি মেথি ২
চা চামচ।
প্রণালি:
দু’ধরনের ডাল একসঙ্গে সারারাত
ভিজিয়ে রাখুন। পরের দিন দু লিটার পানিতে লবণ দিয়ে ডাল সিদ্ধ করুন। সিদ্ধ হলে নামিয়ে
ডালের কাঁটা দিয়ে ফেটিয়ে নিন। এবার প্রথমবারের সাঁতলানোর ঘি কড়াইয়ে ঢেলে আঁচে বসান।
গরম হলে পেঁয়াজ দিয়ে ভেজে আদা, মরিচ ছাড়ুন। সোনালি করে ভাজা-ভাজা হলে টমেটো দিয়ে নাড়াচাড়া
করে রান্না হতে দিন। ভালো করে ভাজা হলে ডালের মধ্যে ঢেলে নেড়েচেড়ে মিশিয়ে আঁচে বসান।
ফুটে উঠলে দেখবেন তেল ভেসে উঠবে। নামিয়ে নিন। এবার দ্বিতীয়বার সাঁতলানোর জন্য রাখা
ঘি গরম করে তাতে দারুচিনি দিন। এরপর আস্তে আস্তে রসুন দিয়ে, বাদামি করে ভেজে ডাল ঢালুন।
কসুরি মেথি ও হিং দিয়ে নামান। মাখন ও ক্রিম দিয়ে পরিবেশন করুন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments