লাউ মসুরি
| লাউ মসুরি |
উপকরণ:
মুসুর ডাল ১ কাপ, লাউ ১টা (মাঝারি),
আলু ২টি, পেঁয়াজ ১টি (কুচানো), রসুন ৫ কোয়া, আদা ২ চা-চামচ (বাটা), গোটা জিরে খানিকটা,
গরম মশলা সামান্য (বাটা), তেজপাতা কয়েকটি, লবণ স্বাদমতো, হলুদ আন্দাজমতো, তেল পরিমাণমতো।
প্রণালি:
লাউ ও আলু মাঝারি মাপের করে কেটে
ধুয়ে রাখুন। ডাল ধুয়ে নিন। প্রেসার কুকারে তেল গরম করে গরম মশলা, তেজপাতা ও জিরে ফোড়ন
দিন। পেঁয়াজ কুচিও দেবেন। সব বাটা মশলা, ডাল, লাউ ও আলু দিয়ে বেশ করে কষুন। লবণ-হলুদ
দিন। আরও পানি দিয়ে কুকারের মুখ বন্ধ করে দিন। দুটো সিটির পর নামিয়ে গরম গরম পরিবেশন
করুন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments