গাজর-ফুলকপির দম
| গাজর ফুলকপির দম |
উপকরণ:
ফুলকপি ১টি (বড়), গাজর ৩০০ গ্রাম,
পেঁয়াজ ২টি (টুকরো টুকরো করে কাটা), টমেটো ২টি, ছাড়ানো কড়াইশুটি ৩ মুঠো, ধনেপাতা ১
আঁটি (কুচানো), লবণ, চিনি, তেল, হলুদ আন্দাজমতো, মৌরি বা কালোজিরে ফোড়ানের জন্য।
প্রণালি:
ফুলকপি, আলু ও গাজর ছোট টুকরোয়
কাটুন। কড়াইয়ে তেল গরম করুন। মৌরি বা কালোজিরে ফোড়ন দিন। এতে আলু ও গাজর একসঙ্গে ভেজে
তুলুন। ওই তেলেই পেঁয়াজ ভেজে ফুলকপি ছাড়ুন। সামান্য ভাজা-ভাজা হলে লবণ, হলুদ ও টমেটো
কুচি দিয়ে ভালো করে ভাজুন। কড়াইশুটি দিন। সিদ্ধ হলে ভাজা আলু ও গাজর দিয়ে সামান্য চিনি
ছড়ান। ওপরে ধনেপাতাকুচি দিয়ে নামিয়ে নিন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments