বেগুন মশলা
| বেগুন মশলা |
উপকরণ:
বেগুন ১০টা মাঝারি আকারের, পেঁয়াজ
১২টা, টমেটো ৭টা, রসুন ১২ কোয়া, আদা ২০ গ্রাম, কাঁচা মরিচ ১২টি (কুচানো), লবণ আন্দাজমতো,
হলুদগুঁড়া আধা চা চামচ, বাদামতেল ২০০ গ্রাম, শুকনো নারিকেল ২৫ গ্রাম।
প্রণালি:
বেগুন ধুয়ে চারফালি করে কাটুন।
পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা মরিচ ও রসুন কুচিয়ে একটা পাত্রে একত্রে রাখুন। শুকনো নারিকেল
মিহি করে বেটে নিন। কুচানো মশলার পাত্রে লবণ ও বেশিরভাগ হলুদ মেশান। ফালি করে কাটা
বেগুন মশলা মাখিয়ে নিন। বেশ খানিকটা মশলা বাকি থাকবে। কড়াইতে তেল গরম করে মশলাটা ভেজে
নেবেন। ভাজা-ভাজা হলে, উপরে বেগুনের ফালিগুলো রেখে কড়াই ঢেকে দিয়ে কম আঁচে রাখুন। ঢাকনা
খুলে দেখবেন বেগুনের একপিঠ সিদ্ধ হয়ে গেছে কিনা। হয়ে গেলে বেগুনগুলো উল্টে দেবেন। সিদ্ধ
হয়ে গেলে কড়াই থেকে বেগুনগুলো পরিবেশন করার পাত্রে রেখে গরম-গরম খেতে দিন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments