বেগুন বাহারি
| বেগুন বাহারি |
উপকরণ:
দানা ছাড়া বেগুন ৫০০ গ্রাম, পোস্ত
২ চা চামচ, সরষে ১ চা চামচ (বাটা), নারিকেল আধমালা (কুড়ানো), বড় লাল টমেটো ২টি, ধনেপাতা,
কাঁচামরিচ, হলুদ, তেল ও লবল আন্দাজমতো।
প্রণালি:
বেগুন খণ্ড খণ্ড করে
কেটে লবণ, হলুদ মাখিয়ে অন্তত আধঘণ্টা রাখুন। অন্যদিকে পোস্ত ও সরষে আলাদা আলাদা করে
বেটে নিন। টমেটোও পিষে রাখুন। কড়াই আঁচে চাপান। এতে তেল দিন। তেল গরম হলে বেগুন তেলে
ছেড়ে ভেজে তুলুন। অল্প তেলে সরষেবাটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে পোস্তবাটা দিন। কিছুক্ষণ ভাজার
পর নারিকেল কুড়ানো ছাড়ুন। বাদামি রং না ধরা পর্যন্ত ভাজতে থাকুন। এতে বাটা টমেটো দিয়ে
অল্প সময় নেড়েচেড়ে ভাজা বেগুন দিয়ে দিন। একটু ভেজে নামিয়ে নিন। পরিবেশেনের সময় উপরে
ধনেপাতা কুচি ও নারকেল কুড়ানো ছড়িয়ে দিন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments