কিমা ডাল
| কিমা ডাল |
উপকরণ:
ছোলার ডাল ২০০ গ্রাম, মাংসের
কিমা ২০০ গ্রাম, পেঁয়াজ ৪টি (দুটি কুচানো) ও ২টি (কুড়ানো), রসুন ৪-৫ কোয়া (বাটা), আদা
২৫ গ্রাম (বাটা), টকদই ১০০ গ্রাম, শুকনো মরিচ ১-২টি, গরম মশলা সামান্য, লবণ স্বাদমতো,
চিনি সামান্য, সরষের তেল পরিমাণ মতো, ঘি ইচ্ছানুযায়ী, ভিনিগার ১ টেবিল চামচ।
প্রণালি:
ছোলার ডাল ধুয়ে, পানি ঝরিয়ে নিন।
অন্যদিকে কিমার মধ্যে সামান্য ভিনিগার দিয়ে রাখুন। কড়াই আঁচে বসান। তেল দিন। গরম হলে
অর্ধেক পেঁয়াজকুচি দিয়ে বাদামি করে ভাজুন। এতেই আদাবাটা, রসুন, বাকি পেঁয়াজ ও কিমা
দিয়ে কয়েক মিনিট কষতে থাকুন। টক দই দিয়ে নাড়াচাড়া করে লবণ, চিনি ও সিদ্ধ হওয়ার মতো
পানি দিয়ে সিদ্ধ করুন। ফ্রাইপ্যানে ঘি দিয়ে আঁচে বসান। ছোলার ডাল ঘিয়ে দিয়ে ভালো করে
ভাজুন। আন্দাজমতো পানি ঢেলে সিদ্ধ করুন। সিদ্ধ হলে নামিয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম
করুন। তেজপাতা ফোড়ন দিন। প্রথমে ডাল ও পরে সিদ্ধ কিমা দিয়ে নাড়তে থাকুন যাতে কড়াইয়ের
তলা ধরে না যায়। নামাবার আগে গরমমশলা ও বাকি ঘি দিয়ে ঢেকে দিন। ঢাকা থাকতেই নামিয়ে
নিন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিটকরুন
No comments