চিংড়ি ডাল
| চিংড়ি ডাল |
উপকরণ:
মুগডাল ১ কাপ, মাঝারি মাপের চিংড়ি
১ কাপ (খোসা ছাড়ানো), পেঁয়াজ ২টি মাঝারি মাপের (কুচানো), রসুন ৪ কোয়া (থেঁতো করা),
কাঁচা মরিচ ৬-৮টি (চেরা), আদাবাটা ২ চা চামচ, টমেটো ১টি (মাঝারি), তেজপাতা ২টি, সাদা
জিরে ১ চা চামচ, লবণ পরিমাণ মতো, হলুদগুঁড়া ২ চা চামচ, মরিচগুঁড়া ২ চা চামচ, ঘি ১ চা
চামচ, ছোট এলাচ ২টি, লবঙ্গ ২টি, দারুচিনি দেড় ইঞ্চি, তেল প্রয়োজনমতো।
প্রণালি:
ডাল বেশ করে ভেজে ধুয়ে সিদ্ধ
করে নিন। চিংড়ি ধুয়ে লবন, হলুদ মাখিয়ে রাখুন। কড়াইতে তেল দিয়ে চিংড়ি ভেজে তুলে নিন।
কড়াইতে দুই টেবিল চামচ তেল গরম করে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি দিয়ে লাল করে
ভাজুন। রসন দিয়ে ঘি, মরিচ, হলুদ, আদা ও টমেটো দিয়ে কষুন। মাঝে মাঝে অল্প পানি দেবেন।
এবার ভাজা চিংড়ি দিয়ে ডাল ঢেলে দিন। বেশ করে ফুটলে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments