ফুলকপির দম
| ফুলকপির দম |
উপকরণ:
ফুলকপি ১টি (মাঝারি মাপের), চিনেবাদাম
২৫ গ্রাম (কুচানো), কিশমিশ ১০ গ্রাম, টক দই ১ কাপ, আদাবাটা ১০ গ্রাম, পেঁয়াজ ১টা (বাটা),
হলুদগুঁড়া ১ চা চামচ, জিরে ভাজা গুঁড়ো ২ চা চামচ, গরম মশলা আন্দাজমতো, মরিচগুঁড়া স্বাদ
অনুযায়ী, লবণ আন্দাজমতো, চিনি সামান্য, কাঁচামরিচ ইচ্ছেমতো (কুচানো), সরষে বাদাম তেল
পরিমাণমতো, তেজপাতা ১-২টি।
প্রণালি:
ফুলকপি বড় টুকরো করে কাটুন। কড়াইতে
তেল গরম করে ফুলকপি লাল করে ভেজে তুলে নিন। তেজপাতা, দই ও সব মশলা দিয়ে কয়েক মিনিট
কষে, ভাজা ফুলকপি দিয়ে আরও খানিক্ষণ কষুন। অন্য কড়াই বা পাত্রে অল্প তেল গরম করে কুচানো
চিনেবাদাম ভেজে নিন। প্রেসারকুকারে কষা ফুলকপি, ভাজা চিনেবাদাম, কিশমিশ, লবণ, চিনি
ও অল্প পানিতে দিয়ে সিদ্ধ হতে দিন। কুকারের ঢাকনি খুলে দেখুন, যদি পানি থাকে অল্প আঁচে
মাখা মাখা করে নামিয়ে নিন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments