সবজি টমেটো
| সবজি টমেটো |
উপকরণ:
টমেটো ৩টি (মাঝারি), বেগুন ১টা
(ছোট), আলু ১টা মাঝারি, কাঁচামরিচ ৩-৪টি (কুচানো), সাদা জিরে সামান্য, ধনে ও জিরে গুঁড়া
১ চা চামচ (স্বাদ অনুযায়ী বেশি বা কম হতে পারে), তেল ২ টেবিল চামচ।
প্রণালি:
টমেটো ছোট ছোট টুকরো করে নিন।
আলু পাতলা করে কাটুন ও বেগুনও ছোট ছোট টুকরো করুন। কড়াই আঁচে বসিয়ে তেল গরম করে জিরে
ফোড়ন দিন। এরই সঙ্গে কাঁচামরিচও দিন। একটু নেড়েচেড়ে ধনে ও জিরে গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া
করুন। টমেটো দিয়ে সামান্য কষে বেগুন ও আলু দিন। আবার সামান্য কষে দু-কাপ পানি দিয়ে
ঢিমে আঁচে সিদ্ধ হতে দিন। এই সময়ে লবণ ও চিনি দিন। ঝোল ঘন হলে নামিয়ে টমেটো কুচি ও
টমেটো স্লাইস দিয়ে পরিবেশন করুন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments