লাউপাতায় চিংড়ি মোড়া
| লাউপাতায় চিংড়ি মোড়া |
উপকরণ:
কচি লাউপাতা ৮টি, কুচো চিংড়ি
৩০০ গ্রাম, নারিকেল আধ মালা (কুড়ানো), সরষে ২ চামচ (বাটা), সরষের তেল ২-৩ চা চামচ,
কাঁচামরিচ ৪টি, লবণ ও হলুদ স্বাদমতো, টুথপিক ৮টি।
প্রণালি:
চিংড়ি মাছে লবণ, হলুদ মাখিয়ে
রাখুন। কড়াই আঁচে বসিয়ে তেল, চিংড়িমাছ, নারিকেল কোরা, সরষেবাটা ও কাঁচামরিচকুচি একসঙ্গে
ঢালুন। নেড়েচেড়ে যখন মাছগুলো নরম হয়ে আসবে এবং শুকনো হয়ে সামান্য তেল-তেল থাকবে তখন
নামিয়ে নিন। তৈরি হল পুর। এক-একটি লাউপাতায় খানিকটা করে পুর ভরে টুথপিক দিয়ে গেঁথে
সিঙাড়ার আকার দিন। কড়ায়ই-এ তেল দিয়ে মোড়কগুলো একটা, দুটা করে দুপিঠ ভেজে, তেল ছেঁকে
তুলে রাখুন। ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments