চিংড়ির সারি
| চিংড়ি সারি |
উপকরণ:
চার ইঞ্চি মাপের বাগদা বা গলদা
চিংড়ি ১২টা, বড় পেঁয়াজ ১টি, লেবুর রস অথবা দই ২ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া আন্দাজমতো,
তেল ২-৩ টেবিল চামচ, লবণ ও হলুদ আন্দাজমতো, চার ইঞ্চি মাপের কাঠি ৪টি।
প্রণালি:
চিংড়ি মাছগুলোর মাথা ছাড়িয়ে পরিষ্কার
করে লবণ, হলুদ মাখিয়ে রাখুন। পেঁয়াজ আধ ইঞ্চি মাপে চৌকো করে কেট নিন। এবার কাঠিতে চিংড়ি
ও পেঁয়াজ গেঁথে সারি করে সাজান। চারটে কাঠিতে বারোটি চিংড়ি ও পেঁয়াজের টুকরো সমানভাবে
করে গাঁথবেন। এবার চ্যাটালো একটা ফ্রাইপ্যান-এ তেল দিয়ে, তার উপর মাছ গাঁথা কাঠিগুলো
পেতে দিন। লেবুর রস বা ফেটানো দই মাছের উপর ঢেলে, উপরে গোলমরিচ ছড়িয়ে অল্প আঁচে ফ্রাইপ্যানে
ঢেকে দিন। মাছ সিদ্ধ হলে এপিঠ-ওপিঠ করে নাড়াচাড়া করে নামিয়ে নিন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments