দই চিংড়ি
| দই চিংড়ি |
উপকরণ:
বাগদা চিংড়ি ২৫০ গ্রাম, টকদই
৩ চা চামচ, পেঁয়াজ ১টা (কুচানো), পেঁয়াজ ৪টি (রস করা), সরষের তেল ৬ টেবিল চামচ, শুকনো
মরিচ বাটা দেড় চামচ, মেথি ২ চা চামচ (আধ কাপ পানিতে ভেজানো), ধনেপাতা ১ আঁটি (কুচানো),
লবণ স্বাদমতো, চিজ স্প্রেড ১ চা চামচ।
প্রণালি:
মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে টক
দই ও পেঁয়াজের রস মাখিয়ে আধঘণ্টা ভিজতে দিন। কড়াইতে তেল দিয়ে গরম করুন। এতে মাছ ভেজে
দুলে নিন। এই তেলেই পেঁয়াজ দিয়ে ভাজুন। মরিচবাটা দিন। মশলা ভাজা-ভাজা হলে টক দই, পেঁয়াজের
রস ও মেথি ভেজানো পানি ঢালুন। ধনেপাতাকুচি ও লবণ দিন। মাছ ছাড়ুন। অল্প আঁচে রেখে চাপা
দিন। পানি শুকিয়ে এলে চিজ স্প্রেড সামান্য দুধে গুলে ঢালুন। ফুটে উঠলে নামিয়ে, ধনেপাতা
দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments