Header Ads

নারকেল ভেটকি

নারকেল ভেটকি


উপকরণ:

মাছ ৫০০ গ্রাম (কাঁটা ছাড়া), বড় পেঁয়াজ ৩টি, কাজুবাদাম দেড় টেবিল চামচ, মাখন ও তেল আধ কাপ, পোস্ত দেড় টেবিল-চামচ, আদা আধ ইঞ্চি, রসুন ৬ থেকে ৮ কোয়া, দারুচিনি, লবঙ্গ ও এলাচ প্রত্যেকটিই ৩টি করে, শুকনোমরিচ গুঁড়ো আধ চা চামচ, দই তিন-চতুর্থাংশ কাপ, ক্রিম বা দুধের সর এক চতুর্থাংশ কাপ, নারকেলের দুধ (অপেক্ষাকৃত পাতলা) ১ কাপ, লবণ ও চিনি স্বাদমতো, কুরনো নারিকেল ১ কাপ, গাজর সামান্য, তেজপাতা ২টি।


প্রণালি:

সরাসরি আঁচের ওপর পেঁয়াজ পুড়িয়ে নিন। পোড়ানো অংশটা ছাড়িয়ে বেটে রাখুন। আলাদাভাবে আদা, রসুন, পোস্ত, কাজু বেটে নিন। অন্যদিকে মাছ পানিতে সিদ্ধ করুন। ওই পানিতে তেজপাতা, একটা পেঁয়াজ, চার-পাঁচ কোয়া রসুন, সামান্য আদা ও চার-পাঁচ টুকরো গাজর দিন।
কড়াই আঁচে চাপিয়ে তেল ও মাখন দিন। লবঙ্গ দারুচিনি, এলাচ ও অন্যান্য মশলা কড়াইয়ে দিয়ে ভাজতে থাকুন। নাড়াচাড়া করতে করতে দেখবেন তেল ছেড়ে আসবে। তখন দই ফেটিয়ে ঢেলে দিন। লবণ, চিনি পাতলা নারিকেলের দুধ দিয়ে কিছুক্ষণ ফুটতে দিন। এবারে সিদ্ধ মাছ, ঘন নারিকেলের দুধ ওই মিশ্রণে ঢালুন। বেশ মাখা-মাখা হলে ওপরে ক্রিম বা দুধের সব ছড়িয়ে নামিয়ে নিন। নারিকেল কোরা, ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।




আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.