মাছের দো-পেঁয়াজো
| মাছের দো-পেঁয়াজো |
উপকরণ:
রুই অথবা যে কোনও বড় মাছ আধা
কেজি, সরু সরু করে কাটা পেঁয়াজ আধ কাপ, হলুদবাটা আধ চা চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ,
তেল পোয়া কাপ, লবণ ১ চা চামচ, গোলমরিচ ৩-৪টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ।
প্রণালি:
মাছ কেটে ধুয়ে, সামান্য লবণ ও
তেল মাখিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। অন্য আর একটা পাত্রে তেল দিয়ে কাটা পেঁয়াজ বাদামি
করে ভেজে তাতে সব মশলা ও লবণ দিয়ে কষতে থাকুন। গন্ধ বের হলে আধ কাপ পানি দিয়ে ভাজা
মাছগুলো এতে ছেড়ে দিন। ঠিকমতো রান্না হলে উপরে গোলমরিচগুঁড়ো দিয়ে মাখা মাখা ঝোল অবস্থায়
নামিয়ে নিন। ২-৩টি পাকা টমেটোও দিতে পারেন। আঁচ থেকে নামানোর আগে উপরে ধনেপাতা কুচি
ছড়িয়ে পরিবেশন করুন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments