Header Ads

বেগুনের টকঝাল

বেগুনের টকঝাল


উপকরণ:

বেগুন ২৫০ গ্রাম (সরু ও লম্বা), রসুন ৮ কোয়া, কাঁচা মরিচ ৪টি, গোটা সরষে ২ চা চামচ (খানিক্ষণ পানিতে ভেজানো), তেঁতুল ২৫ গ্রাম (পানিতে গুলে ঘন লেই বানিয়ে নিন), তেল আন্দাজমতো, নুন স্বাদমতো।


প্রণালি:

সরষে কাঁচামরিচ ও রসুন একসঙ্গে বেটে নিন। প্রতিটি বেগুন মাঝামাঝি কেটে দু’টুকরো করে নিন। পাত্রে তেল গরম হলে বেগুনগুলো ভাজতে থাকুন। হালকাভাবে ভাজা হলে এর উপরে সরষে বাটা দিয়ে দিন। দু মিনিট অল্প আঁচে ফোটার পর তেঁতুলগোলা পানি ও নুন দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিন। কিছুক্ষণ ঢাকনাবদ্ধ করে রাখুন। রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।




আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.