দই-বেগুন
| দই বেগুন |
উপকরণ:
মাঝারি সাইজের আস্ত বেগুন (বোঁটাসহ)
১ খানা, ঘি আড়াই টেবিল চামচ, কালো সরষে ছোট আধ চামচ, আস্ত জিরা ছোট আধ চামচ, হিং চূর্ণ
ছোট সিকি চামচ, লবণ ছোট ১ চামচ, সিমলা মরিচের গুঁড়া ১ চিমটা, গরম মশলা ছোট আধ চামচ,
হলুদ ছোট আধ চামচ, টক দই পৌনে দুই কাপ, খসমালাই সিকি কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ।
প্রণালি:
১) প্রথমে বেগুনটি লম্বালম্বি
চার ফালি করুন। এবার প্রস্থের দিক থেকে কেটে কেটে সিকি ইঞ্চি পরিমাপের টুকরো করুন।
ভাসা ঘিতে ভেজে নিন। বাদামী বর্ণ ধারণ করলে নামিয়ে ঘি ঝরিয়ে ঠাণ্ডা করুন।
২) একটি ভারী কড়াইতে ফোড়নের জন্য
মাঝারি আঁচে কিছু ঘি গরম করুন। ধোঁয়া ওঠার একটু আগে কালো সরষে এবং আস্ত জিরা ছাড়ুন।
সরষে ফুটে গেলে হিং ছাড়ুন। দু-এক সেকেন্ড নেড়েচেড়ে ভাজা বেগুনগুলি ছাড়ুন। ছোট আধ চামচ
লবণ, সিমলা মরিচ, হলুদ এবং গরম মশলা দিয়ে চট জলদি নেড়েচেড়ে নামিয়ে রাখুন।
৩) দই, খসমালাই এবং অবশিষ্ট লবণ
একসঙ্গে ফেটিয়ে নিন। ধনে পাতা কুচি মেশান। বেগুন একটু ঠাণ্ডা হয়ে এলে দই-এর মধ্যে ঢেলে
একটা হাতল দিয়ে নাড়াচাড়া করুন। (বেগুন খুব গরম থাকলে দই কেটে পানি বেরিয়ে যাবে।) উপরে
কিছু ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করুন।
দ্রষ্টব্য: অনুরূপভাবে দই ফুলকপি
বা দই আলু রান্না করা যায়।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments