Header Ads

রাইস মাটন স্যুপ



উপকরণ:

মাংস হাড়বিহীন ২৫০ গ্রাম, বাসমতী চাল ১০০ গ্রাম, পেঁয়াজ ১০০ গ্রাম, আদা কুচানো আধা-চা চামচ, মাখন ১ চা-চামচ, চিনি আধা চা-চামচ, পাতিলেবু ১টা, গরমমশলা গুঁড়ো ১/৪ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা-চামচ।


প্রণালি:

সব উপকরণ ধুয়ে পরিষ্কার করে নিন। মাখন, গরমমশলার গুঁড়ো, মরিচগুঁড়ো বাদে সব ডেকচিতে বসিয়ে পানি দিয়ে পাত্রের মুখে ঢাকা দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা হলে ছেঁকে নিন। এবার ওতে মাখন গরম করে ঢেলে দিয়ে একটু গরম করে, পাতিলেবুর রস, গরম মশলার গুঁড়ো ও মরিচ গুঁড়ো মিশিয়ে পরিবেশন করুন।




আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.