Header Ads

মসুর ডালের স্যুপ

মসুর ডালের স্যুপ


উপকরণ:

মসুর ডাল: ১ কাপ, ধনেপাতা কুচো আধা চা চামচ, আদাকুচো আধা চা চামচ, পেঁয়াজ ১ টা, গাঁজর ১টা, কর্নফ্লাওয়ার বা ময়দা ১ চা চামচ, মাখন ২ চা চামচ, চিনি ১ চা চামচ, লবণ আন্দাজমতো।


প্রণালি:

পেঁয়াজ ও গাজর ডুমো করে কেটে, আদা কুচিয়ে নিন। ডাল বেশ ভালভাবে ধুয়ে নিন। ডেকচিতে এক লিটারেরও কম পানি দিয়ে আঁচে বসান। পাত্রের মুখে ঢাকনা দিন। ফুটলে ঢাকনা অল্প সরিয়ে গাদ তুলে ফেলে দিন। সব সেদ্ধ হলে, নামিয়ে নিয়ে ঠাণ্ডা হলে চটকে সেঁকে নিন। একটি পাত্রে মাখন গরম করুন। কর্নফ্লাওয়ার বা ময়দা অল্প পানিতে গুলে রাখুন। এবার গরম করা মাখন স্যুপে দিয়ে তাতে কর্নফ্লাওয়ার বা ময়দা গোলা দিয়ে দুধ দিয়ে নাড়ুন। এবার ওতে ছাঁকা ডাল দিয়ে ধনেপাতা ও মরিচ গুঁড়ো দিয়ে পরিবেশন করুন।




আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.