Header Ads

চিংড়িতে কলার মোচা ঘন্ট

চিংড়িতে কলার মোচা ঘণ্ট


উপকরণ: 

কলার মোচা ২টি, আলু ২টি, চিংড়ি মাছ ১ কাপ, আদাবাটা ২ টেবিল চামচ, হলুদগুঁড়া ২ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, ঘি ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ ৪-৫টি, জিরার গুঁড়া ১ চা-চামচ, আস্ত জিরা ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ ও নারকেল দুধ আধা কাপ।


প্রণালি: 

কলার মোচা বেছে, কেটে ধুয়ে লবণপানিতে ২ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর হলুদগুঁড়া আর লবণ দিয়ে সেদ্ধ করে বেটে নিতে হবে। আলু সেদ্ধ করে চটকে নিন। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিন। কড়াইতে তেল দিয়ে শুকনা মরিচ ও জিরার ফোড়ন দিয়ে কলার মোচা ঢেলে অন্য মসলা, আলু ও চিংড়ি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে। এবার নারকেল দুধ, ঘি ও গরমমসলার গুঁড়া দিয়ে ভালোভাবে ১০ মিনিট রান্না করে পরিবেশন করতে হবে।

(সূত্র: প্রথম আলো)

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.