লাউপাতায় মোড়ানো টাটকিনি
| লাউপাতায় মোড়ানো টাটকিনি |
উপকরণ:
টাটকিনি মাছ ৮টি, লাউপাতা ৮টি, টমেটো ২টি, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচবাটা ১ চা–চামচ, কাঁচা মরিচ ৮টি, হলুদগুঁড়া সামান্য, লবণ পরিমাণমতো, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, পেঁয়াজপাতা ১টি, সরিষার তেল ১ টেবিল চামচ।
প্রণালি:
লাউপাতা গরম পানিতে অল্প কিছুক্ষণ রেখে পানি ঝরিয়ে নিন। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে লেবুর রস মাখিয়ে রাখুন। পেঁয়াজ, কাঁচা মরিচবাটা, লবণ, হলুদ, ধনেপাতাকুচি ও তেল একসঙ্গে মাখিয়ে মাছের গায়ে লাগিয়ে টমেটো স্লাইস, আস্ত কাঁচা মরিচ, লাউপাতা দিয়ে মাছ মুড়িয়ে নিতে হবে। ফ্রাইপ্যানে পেঁয়াজপাতা বিছিয়ে লাউপাতায় মোড়ানো মাছ রেখে ঢাকনা দিয়ে ঢেকে অল্প জ্বালে ৩০ মিনিট রান্না করতে হবে। মাঝে একবার উল্টে দিন। কিছুক্ষণ দমে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লাউপাতায় মোড়ানো টাটকিনি।
(সূত্র: ্প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments