জুসি চিকেন রোস্ট
| জুসি চিকেন রোস্ট |
উপকরণ:
মুরগি ১ কেজি, আদাবাটা ১ চা–চামচ, রসুনবাটা ১ চা–চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ, টকদই ৪ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি:
মুরগির চামড়া রেখে পরিষ্কার করে সব উপকরণ দিয়ে ম্যারিনেট করে ১ ঘণ্টা রাখতে হবে। স্টিমার (সেদ্ধ করার পাত্র) বা বড় হাঁড়িতে পানি দিয়ে মুরগির পাত্র রেখে ঢাকনা দিয়ে ঢেকে ভাপে ৪০-৪৫ মিনিট রান্না করতে হবে। মুরগি থেকে ঝোল বের হবে। অল্প জালে চুলায় রেখে নাড়াচাড়া করে ঝোল শুকিয়ে নিন। ভাপের মুরগি মোটা করে কাটা সালাদের সঙ্গে পরিবেশন করা যায়।
(সূত্র: প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments