Header Ads

দেশি মুরগির পদ

দেশি মুরগীর পদ


উপকরণ: 

মাঝারি আকারের দেশি মুরগি ১টি, আদাবাটা ১ চা–চামচ, রসুনবাটা ১ চা–চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ, তেল ১ টেবিল চামচ, টকদই ৪ টেবিল চামচ, সবজি ২ কাপ (গাজর, বেবিকর্ন, চাইনিজ ক্যাবেজ, ফুলকপি, ব্রকলি, স্কোয়াস, ক্যাপসিকাম ইত্যাদি), কাঁচা মরিচ ৪টি, দারুচিনি ২ টুকরা, এলাচ ২টি, লবঙ্গ ৪টি, তেজপাতা ১টি।


প্রণালি: 

মুরগি পরিষ্কার করে পছন্দমতো টুকরা করে টকদই ও সব মসলা দিয়ে মাখিয়ে ২৫-৩০ মিনিট রেখে দিন। ননস্টিক প্যানে তেল গরম করে সবজি কিছুক্ষণ ভেজে মাংস দিয়ে নাড়াচাড়া করুন। এবার গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। ঝোল কমে এলে চুলা বন্ধ করে দিন।

(সূত্র: প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.