ভাপে কোরাল
| ভাপে কোরাল |
উপকরণ:
কোরাল মাছ ১ কেজি ওজনের ১টি, লেবুর রস ২ টেবিল চামচ, রসুনবাটা ১ চা–চামচ, কাঁচা মরিচবাটা ১ চা–চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, ফিশ সস ১ টেবিল চামচ, অয়েস্টার সস ১ টেবিল চামচ, জলপাই তেল ১ চা-চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি:
মাছ পরিষ্কার করে দুই পিঠে ছুরি দিয়ে দাগ কেটে সব উপকরণ দিয়ে ম্যারিনেট করুন। স্টিমার বা বড় হাঁড়িতে পানি দিয়ে মাছের পাত্র রেখে ৩০-৩৫ মিনিট রান্না করতে হবে। গ্রিলারে বা ওভেনে ২৫০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২০-২৫ মিনিট রেখে নামিয়ে নিন।
(সূত্র: প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments