নারকেল চিংড়ি দিয়ে কলমিশাক
| নারকেল চিংড়ি দিয়ে কলমি শাক |
উপকরণ:
কলমিশাকের কুচি আধা কেজি, নারকেলবাটা আধা কাপ, চিংড়ি আধা কাপ, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ ও রসুনকুচি ২ টেবিল চামচ, হলুদ ও মরিচের গুঁড়া আধা চা-চামচ করে, আদা ও জিরাবাটা আধা চামচ করে, ভাজা জিরাগুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো ও কাঁচা মরিচ ৫/৬টা।
প্রণালি:
প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ও রসুনকুচি দিয়ে ভাজুন। তারপর এতে চিংড়ি ও বাকি সব মসলা দিন। আবার একটু ভেজে নিন। তারপর দিন নারকেলবাটা। আরও একটু ভাজুন। এবার এতে কলমিশাকের কুচি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হলে শাকের পানি সব শুকিয়ে ভাজা ভাজা করতে হবে। এবার কাঁচা মরিচ ও জিরাগুঁড়া দিয়ে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।
(সূত্র: প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments