রিসোল
| রিসোল |
উপকরণ:
ময়দা ২ কাপ, মাখন ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ডিম ১টি, ব্রেড ক্র্যাম্ব ১ কাপ ও ভাজার জন্য তেল পরিমাণমতো।
পুরের জন্য—চিংড়ির কিমা ১ কাপ, গাজরকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ১ চা-চামচ, আদাকুচি ১ চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, লবণ স্বাদমতো ও তেল ২ টেবিল চামচ।
প্রণালি:
পুরের উপকরণ ভেজে ঠান্ডা করে নিতে হবে। পরিমাণমতো পানিতে মাখন ও লবণ দিয়ে তাতে ২ কাপ ময়দা সেদ্ধ করে ভালো করে মেখে নিতে হবে। ছোট ছোট কুলচা তৈরি করে মাঝখানে পুর দিয়ে পছন্দমতো ছাঁচে দিয়ে ফেটানো ডিমে চুবিয়ে এরপর ব্রেড ক্র্যাম্বে গড়িয়ে ডুবো তেলে ভেজে পরিবেশন করুন।
(সূত্র: প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments