কিমা বান
| কিমা বান |
উপকরণ:
পুরের জন্য—সেদ্ধ কিমা (গরু, খাসি বা মুরগি) আধা কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, রসুনকুচি ১ চা-চামচ, আদাবাটা সামান্য, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো ও তেল ২ টেবিল চামচ।
ডো তৈরির জন্য—ময়দা ২ কাপ, লবণ ১ চিমটি, ইস্ট ১ চা-চামচ (কুসুম গরম পানিতে ভেজানো), গুঁড়ো দুধ ২ টেবিল চামচ ও ঘি ২ টেবিল চামচ।
প্রণালি:
পুরের সব উপকরণ ভেজে নিতে হবে। ডো তৈরির জন্য সব উপকরণ কুসুম গরম পানিতে মেখে এক ঘণ্টা গরম জায়গায় রেখে দিতে হবে। এবার ডো দিয়ে ছোট ছোট করে কেটে পুরির মতো বেলে মাঝখানে পুর দিয়ে পছন্দমতো আকারে বান তৈরি করে নিন। এবার ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে প্রিহিট ওভেনে ২০ থেকে ২৫ মিনিট বেক করতে হবে। ওভেন ছাড়া ডুবো তেলে ভেজে নিলেও চলবে।
(সূত্র: প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments