মটরশুটি-কই
| মটরশুটি কই |
উপকরণ:
কই মাছ আধা কেজি, মটরশুটি আধা কাপ, মরিচগুঁড়া ১ চা–চামচ, হলুদগুঁড়া ১ চা–চামচ, রসুনবাটা ১ চা–চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, টমেটো ১টি, ধনেপাতা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ২-৩টি, জিরাবাটা আধা চা–চামচ, লবণ স্বাদমতো ও তেল প্রয়োজনমতো।
প্রণালি:
মাছে হলুদ ও লবণ মেখে হালকা করে ভেজে রাখুন। এবার একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজকুচি এবং সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষান। কষানো হলে মটরশুটি দিন। একটু নাড়াচাড়া করে ১ কাপ গরম পানি দিন। ফুটে উঠলে ভাজা মাছগুলো দিন। টমেটো, ধনেপাতা ও কাঁচা মরিচ দিন। ঝোল মাখামাখা হলে নামিয়ে নিন।
(সূত্র: প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments