কই মাছে টেঙ্গা
| কই মাছে টেঙ্গা |
উপকরণ:
কই মাছ ৪টি, তেঁতুল (টেঙ্গা) ২ টুকরা, সরিষাবাটা ১ চা–চামচ, হলুদগুঁড়া ১ চা–চামচ, মরিচগুঁড়া ১ চা–চামচ, রসুনবাটা ১ চা–চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি (ইচ্ছা) আধা চা–চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা–চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ২-৩টি, লবণ স্বাদমতো ও তেল প্রয়োজনমতো।
প্রণালি:
লবণ ও লেবুর রস দিয়ে মাছ মেরিনেট করে রাখুন কিছুক্ষণ। এবার সামান্য হলুদ মেখে তেলে হালকা ভেজে তুলে রাখুন। এবার ফ্রাইপ্যানে বাটা ও গুঁড়া মসলা দিয়ে একটু কষিয়ে নিন। মসলা কষানো হলে এক কাপ গরম পানি দিয়ে ভাজা মাছগুলো দিয়ে তেঁতুল, চিনি, কাঁচা মরিচ, ভাজা জিরার গুঁড়া, ধনেপাতাকুচি ছড়িয়ে একটু পর নামিয়ে নিন।
No comments