সবজি-কই
| সবজি কই |
উপকরণ:
কই মাছ আধা কেজি, ব্রোকলি ১ কাপ, আলু ১টি, টমেটো ১টি, গাজর আধা কাপ, মরিচগুঁড়া ১ চা–চামচ, হলুদগুঁড়া আধা চা–চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ চা–চামচ, গোলমরিচগুঁড়া সামান্য, কাঁচা মরিচ ৪-৫টি, জিরাবাটা আধা চা–চামচ, গরমমসলার গুঁড়া আধা চা–চামচ, লবণ স্বাদমতো, নারকেলের দুধ ১ কাপ ও তেল প্রয়োজনমতো।
প্রণালি:
মাছে হলুদ ও লবণ মেখে ভেজে তুলুন। ব্রোকলি, আলু ও গাজর গোলমরিচ ও লবণ দিয়ে অল্প আঁচে ভেজে রাখুন (স্যতে করা)। এবার ফ্রাইপ্যানে তেল ঢেলে তাতে বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভেজে নিন। নারকেলের দুধ দিয়ে সবজি ও ভাজা মাছ দিন, টমেটো দিন। সব শেষে গরমমসলার গুঁড়া ছড়িয়ে নামান।
No comments