কই পাতুরি
| কই পাতুরি |
উপকরণ:
দেশি কই মাছ ৪টি, সরিষাবাটা (১টি কাঁচা মরিচসহ) ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা–চামচ, পেঁয়াজ মিহি কুচি ১ কাপ, টমেটোকুচি ২ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ চা–চামচ, হলুদগুঁড়া আধা চা–চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল প্রয়োজনমতো, আস্ত কাঁচা মরিচ ৪টি, কলাপাতা ৪ টুকরা ও সুতা প্রয়োজনমতো।
প্রণালি:
মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন, মাছে সামান্য হলুদ ও লবণ মেখে রাখুন। এবার একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে তাতে টমেটোকুচি, পেঁয়াজকুচি, রসুনবাটা, সরিষাবাটা, মরিচগুঁড়া, হলুদগুঁড়া ও লবণ দিয়ে ভেজে মসলার পেস্ট তৈরি করে নিন। টুকরা করা কলাপাতায় তেল মেখে তাতে ২ টেবিল চামচ মসলার পেস্ট দিয়ে তার ওপর মাছ দিয়ে আবার ১ চা–চামচ মসলার পেস্টের সঙ্গে ১টি কাঁচা মরিচ দিয়ে কলাপাতা ভাঁজ করে সুতা দিয়ে বেঁধে নিন। ফ্রাইপ্যানে তেল দিয়ে এপিঠ-ওপিঠ করে ভাজতে হবে। কই পাতুরি গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
No comments