আনারস মুরগির বারবিকিউ
| আনারস মুরগীর বারবিকিউ |
উপকরণ:
চামড়াসহ গোটা মুরগি ১টি, গ্রেট করা আনারস ১ কাপ, আদা-রসুনগুঁড়া ১ চা-চামচ করে, রোস্টেড চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, রোজমেরি ১ টেবিল চামচ, বারবিকিউ সস কোয়ার্টার কাপ, হলুদ সরিষাবাটা ১ টেবিল চামচ, মধু ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, জলপাই তেল ২ টেবিল চামচ ও সাজানোর জন্য গাজর, আনারস ও বেবি কর্ন কয়েক টুকরা।
প্রণালি:
প্রথমে মুরগি পরিষ্কার করে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে মুছে নিন। একটি বাটিতে গ্রেট করা আনারস, আদা-রসুনগুঁড়া, রোজমেরি, বারবিকিউ সস, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, সরিষাবাটা, মধু, লবণ জলপাই তেল একসঙ্গে ভালো করে মেশান। ওভেন ২০০ ডিগ্রি তাপে প্রি-হিট করতে দিন। অন্যদিকে মসলার মিশ্রণটা মাংসের সবদিকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করুন ২-৩ ঘণ্টা। এবার বেকিং ট্রেতে মুরগি রেখে চারদিকে গাজর আনারসের টুকরোগুলো সাজিয়ে ৫০-৬০ মিনিট বেক করুন।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments