Header Ads

রোস্টেড রেড স্ন্যাপার

রোস্টেড রেড স্ন্যাপার


উপকরণ:

রেড স্ন্যাপার ফিলে ১ কেজি, পাপড়িকা ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, পার্সলেকুচি স্বাদমতো, আদাগুঁড়া আধা চা-চামচ, রসুনগুঁড়া আধা চা-চামচ, রেড চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ, সয়াসস ২ চা-চামচ, জলপাই তেল ১ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ ও লবণ সিকি চা-চামচ। 


প্রণালি:

ফিলে ধুয়ে কিচেন টিস্যু দিয়ে মুছে নিন। সব মসলা একসঙ্গে মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণে ফিলেগুলো গড়িয়ে নিয়ে ২ ঘণ্টা মেরিনেট করুন। এবার প্রি-হিটেড ওভেনে ২৫০ ডিগ্রি তাপে ২০-৩০ মিনিট বেক করে নিন। পরিবেশনের আগে লেবুর রস ছডিয়ে নিন।

সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.