Header Ads

খাসির রানের রোস্ট

খাসির রানের রোস্ট


উপকরণ:

খাসির রান ১ টুকরো, টকদই আধা কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা দেড় চা-চামচ, পেঁয়াজবাটা ৩ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা কোয়ার্টার কাপ, চিলি সস ২ চা-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, গরম মসলাগুঁড়া ১ চা-চামচ, গোল মরিচের গুঁড়া আধা চা-চামচ, কাজুবাটা ১ টেবিল চামচ, তেল সিকি কাপ, জায়ফল ও জয়ত্রীগুঁড়া ১ চা-চামচ ও লবণ পরিমাণমতো। 


প্রণালি:

খাসির রান ধুয়ে ভালো করে মুছে ছুরি দিয়ে কেচে নিতে হবে। এবার তেল ছাড়া সব মসলা একসঙ্গে ব্লেন্ড করে খাসির রানে মেখে কমপক্ষে ৮-১০ ঘণ্টা রেখে দিন। চুলায় ছড়ানো প্যানে তেল দিয়ে মেরিনেটের মসলা থেকে রানটা তুলে তেলে সবদিক ভেজে নিতে হবে। মেরিনেটের মসলা দিয়ে একটু কষিয়ে ৩ কাপ পানি দিয়ে অল্প আঁচে সেদ্ধ করে নিন। মাংস সেদ্ধ হয়ে গেলে প্যানে তেল দিয়ে খাসির রান ভাজুন মাঝারি আঁচে। মাংস একদম লাল ও নরম হলে নামিয়ে নিন। অন্য প্যানে মসলাটুকু ভুনা ভুনা করে রানের ওপর ছড়িয়ে প্রি-হিটেড ওভেনে ১০-১৫ মিনিট বেক করুন।

সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.