বিফ টিক্কা কাবাব
| বিফ টিক্কা কাবাব |
উপকরণ:
গরুর মাংস ৫০০ গ্রাম (দেড় ইঞ্চি আকারে টুকরা করা), আস্ত ধনিয়া ২ চা-চামচ, আস্ত জিরা ১ চা-চামচ, দই ৩ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, পেঁয়াজ ১টি, মরিচ ৮টি, লবঙ্গ ৪টি ও লবণ স্বাদমতো।
প্রণালি:
মাংসের টুকরাগুলোতে আদা-রসুন বাটা, ফেটানো দই ও পেঁয়াজ বাটা মাখিয়ে নিন। হালকা করে ভেজে নিন। এরপর মাংসের সঙ্গে আস্ত ধনিয়া ও জিরা, লবঙ্গ, মরিচ ও লবণ ভালো করে মাখিয়ে মেরিনেট করে রাখুন ৬-৮ ঘণ্টা। এবার শিকে মাংস গেঁথে, তেল লাগিয়ে কয়লার ওপর ভাজুন। অনিয়ন রিংয়ের সঙ্গে গরম বিফ টিক্কা কাবাব পরিবেশন করুন।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments