Header Ads

মাটন রেজালা

মাটন রেজালা



উপকরণ:

খাসির মাংস ২ কেজি, মিহি পেঁয়াজকুচি ২০০ গ্রাম, আদাবাটা ৫০ গ্রাম, রসুনবাটা ৫০ গ্রাম, এলাচি ৫টি, দারুচিনি ৩ টুকরো, টক দই ৫০ মিলিলিটার, লবণ ১ টেবিল চামচ, ঘি বা মাখন ৫০ গ্রাম, তেল ১০০ মিলিলিটার, কাঁচা মরিচ ২০টি, কেওড়া জল ২ টেবিল চামচ, রাইসিন ৫০ গ্রাম, কাঠবাদামের কুচি ৫০ গ্রাম, মাওয়া ৫০ গ্রাম, লাল মরিচের গুঁড়া ১০ গ্রাম ও আস্ত জিরা ৫ গ্রাম।


প্রণালি:

খাসির মাংস কেটে ১৮-২০ টুকরা করে নিন। একটি পাত্রে মাংস, পেঁয়াজ, আদা, রসুন, দারুচিনি, এলাচি, দই, লবণ আর ঘি নিয়ে ভালো করে মাখুন। ঢেকে দিয়ে অল্প আঁচে প্রায় ২৫ মিনিট রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে কেওড়া জল ও চিনি দিয়ে অল্প আঁচে ৪৫ মিনিটের মতো রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। কাঁচা মরিচ, রাইসিন দিয়ে মৃদু আঁচে ঘণ্টাখানেক রান্না করুন। ওপরে কাঠবাদামের কুচি দিয়ে দিন। সাদা পোলাও, ভাত, চাপাতি কিংবা পরোটার সঙ্গে এই রেজালা পরিবেশন করুন।

সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.