Header Ads

টার্কিশ এগ কারি

টার্কিশ এগ কারি


উপকরণ:

জলপাই তেল ৩ টেবিল চামচ, বড় পেঁয়াজ (কুচি) ১টি, ক্যাপসিকাম লাল, সবুজ, হলুদ কুচি ৩টি, টমেটো কুচি ৩ কাপ, রসুন ৪ কোয়া (কুচি), লবণ স্বাদ অনুসারে, ডিম ৬টি, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ ও পুদিনাপাতা সাজানোর জন্য।


প্রণালি:

প্রথমে প্যানে তেল দিয়ে গরম করতে হবে। এরপর পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, গোলমরিচের গুঁড়া, লবণ ৫ থেকে ৭ মিনিট ভালো করে নাড়াচাড়া করতে হবে। প্যানের মধ্যে একটু জায়গা করে ডিম ছেড়ে দিতে হবে। অনেকটা পোচের মতো দেখতে হবে। আবারও এর ওপর লবণ, গোলমরিচের গুঁড়া, পুদিনাপাতা ছড়িয়ে দিতে হবে। এরপর পরিবেশন।

সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.