Header Ads

ডিম সবজি তরকারি

ডিম সবজি তরকারি


উপকরণ: 

সেদ্ধ ডিম ৪টি, চিচিঙ্গা (খোসা ছাড়িয়ে গোল করে কাটা) ২টি, ছোট আলু ৪টি, সবুজ টমেটো ২টি, ছোট চিংড়ি ১০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কোয়া ৩টি, কাঁচা মরিচ ৫টি, নারিকেলের দুধ ৩ কাপ, লবণ ও হলুদ প্রয়োজনমতো, সাদা জিরা ও সরিষা (ফোড়নের জন্য) অল্প পরিমাণ ও তেল ৩ টেবিল চামচ।


প্রণালি: 

প্রথমে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। ডিমে হলুদ ও লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ওই তেলে জিরা, সরষে আর কারি পাতার ফোড়ন দিতে হবে। ফোড়ন হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ-রসুন দিয়ে হালকা করে ভাজতে হবে। এবার একে একে সব সবজি দিয়ে ভালো করে কষাতে হবে। এবার এতে চিংড়ি মাছ বাটা, লবণ ও ডিমগুলো মেশাতে হবে। কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। সবশেষে দুধ, কারি পাতা আর কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে নামিয়ে ফেলতে হবে।

সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.