ডিম-আলুর সালাদ
| ডিম আলুর সালাদ |
উপকরণ:
আলু ৫টি, ডিম ৩টি, সেলারি পাতা কুচি আধা কাপ, সেলারি পাতা কাটা ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, সরষে বাটা ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া পরিমাণমতো ও মেওনেজ সিকি কাপ।
প্রণালি:
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখতে হবে। ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে টুকরো করে রাখতে হবে। একটু বড় পাত্রে আলু, ডিম, পেঁয়াজ, সেলারি, সরষে বাটা, গোলমরিচ ও মেওনেজ একসঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments