ডিমের সবুজ সালাদ
| ডিমের সবুজ সালাদ |
উপকরণ:
সেদ্ধ ডিমের সাদা অংশ ৫টি, লেটুসপাতা প্রয়োজনমতো, লবণ স্বাদ অনুসারে, গোলমরিচের গুঁড়া পরিমাণমতো, জলপাই তেল ১ টেবিল চামচ, সালাদ ড্রেসিং প্রয়োজনমতো ও তাবাস্কো সস সামান্য।
প্রণালি:
প্যানে তেল গরম করে তাতে লেটুসপাতা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এর মধ্যে লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে নাড়ুন। চুলা থেকে নামিয়ে প্লেটে প্রথমে লেটুসপাতা দিন, তাঁর ওপরে ডিমের সাদা অংশ দিয়ে সাজিয়ে দিতে হবে। সবশেষে সালাদ ড্রেসিং করে তাবাস্কো সস ছড়িয়ে পরিবেশন করতে হবে।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments