Header Ads

পুঁটি মাছের শুঁটকিতে ঝাল কচুশাক

পুঁটি মাছের শুটকিতে ঝাল কচুশাক

উপকরণ: 

ডাঁটাসহ কচুশাক আধা কেজি, পুঁটি মাছের শুঁটকি ১ কাপ, থেঁতো করে নেওয়া রসুন আধা কাপ, কাঁচা মরিচ ১০/১২টি, পাঁচফোড়ন আধা চা-চামচ, জিরাবাটা ১ টেবিল চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ভেজে নেওয়া শুকনো মরিচ ২টি।


প্রণালি: 

কচুশাক ধুয়ে বেছে ডাঁটাগুলো দেড় ইঞ্চি লম্বা করে এবং শাকগুলো মাঝখানে কেটে নিন। পুঁটি মাছের শুঁটকির পেট পরিষ্কার করে ভালো করে গরম পানিতে ধুয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন ও থেঁতো করা রসুনের কোয়াগুলো এবং শুঁটকিগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিন। ভাজা হয়ে এলে তাতে মাঝখানে চিরে নেওয়া কাঁচা মরিচ দিয়ে কচুশাক দিয়ে একটু নেড়ে নিন। আগুনের আঁচে শাক কমে এলে লবণ দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে দিন এবং চুলার জ্বাল মাঝারি আঁচে রাখুন। শাকের পানি বের হয়ে শাক সেদ্ধ হয়ে এলে জিরাবাটা দিয়ে মিনিট পাঁচেক কষান। কষাতে কষাতে শাক গলে পানি টেনে প্রায় শুকনো হয়ে এলে নামিয়ে ফেলুন। নামানোর আগে দুটো ভাজা শুকনো মরিচ শাকের ওপর দিয়ে দিন।

সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.