Header Ads

উম-ভাতা

উম-ভাতা


উপকরণ: 

সেদ্ধ চাল ৫০০ গ্রাম, শুকনো শিমের বিচি ১০০ গ্রাম, কাঁচা বা শুকনো মরিচ ৪/৫টি, বড় পেঁয়াজকুচি ১টা, লবণ স্বাদমতো, হলুদ ১ চা-চামচ, ঘি ১ টেবিল চামচ।


প্রণালি: 

চাল কড়াইয়ে টেলে ভেজে নিন ঠিক চাল ভাজার মতো। এরপর পানিতে ভিজিয়ে রাখুন। শিমের বিচিগুলোও তেমনি ভাজুন এবং পানিতে ভেজান। বিচিগুলো ভিজে গেলে ছিলে নিন সুন্দর করে। ভিজিয়ে রাখা চাল ধুয়ে নিন। তাতে পেঁয়াজকুচি, লবণ, হলুদগুঁড়া, কাঁচা মরিচ বা শুকনো মরিচ, শিমের বিচি, ঘি এবং পরিমাণমতো পানি দিয়ে চুলোয় বসিয়ে দিন। চুলোর জ্বাল থাকবে মাঝারি থেকে একটু বেশি। পানি শুকিয়ে আসতে থাকলে চুলার আঁচ কমিয়ে দিন। পাঁচ–ছয় মিনিট পর যখন দেখবেন পানি একেবারেই নেই, তখন নামিয়ে নিন। এরপর গরম-গরম পরিবেশন করুন সুস্বাদু উম-ভাতা।

সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.