Header Ads

কচু পাতার খাট্টা

কচু পাতার খাট্টা


উপকরণ: 

কচি কচু পাতা ৮/১০টা, শুকনো আমশি ১ মুঠো বা তেঁতুল ক্বাথ আধা কাপ, তেল ২ চা-চামচ, রসুনকুচি ১ চা-চামচ, লাল সরিষা ১ চা-চামচ, শুকনো মরিচ ২টা, লবণ এবং পানি পরিমাণমতো।


প্রণালি: 

প্রথমে কচু পাতা ধুয়ে ৪ কাপ পানি দিয়ে সেদ্ধ করে ঘুঁটে নিন। আমশি দিলে কচু পাতার সঙ্গেই সেদ্ধ করে নিতে হবে আর তেঁতুল ক্বাথ হলে ঘুঁটে নেবার পর দিতে হবে। মিশ্রণ বেশি ঘন বা বেশি পাতলা করা যাবে না। পরিমাণমতো লবণ নিয়ে একটু ফুটিয়ে নামিয়ে রাখুন। অন্য একটি প্যান বা কড়াইতে তেল গরম করে তাতে শুকনো মরিচ, সরিষা, রসুনকুচি ভেজে কচু পাতার মিশ্রণটি ঢেলে দিয়ে একটু নেড়ে নিন। ভাতের সঙ্গে এই টক স্বাদের কচু পাতার খাট্টা পরিবেশন করুন।

সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.