শজনে দিয়ে ছোলার ডাল
| সজনে দিয়ে ছোলার ডাল |
উপকরণ:
ছোলার ডাল ২ কাপ, শজনে ৪টি, ঘি ২ টেবিল চামচ, দারুচিনি ৩/৪ টুকরো, সাদা এলাচি ৩/৪টি, লবণ পরিমাণমতো, হলুদ আধা চা-চামচ, তেজপাতা ৩টি এবং পাঁচফোড়ন পরিমাণমতো।
প্রণালি:
ছোলার ডাল ধুয়ে কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পরিমাণমতো পানি দিয়ে ডাল সেদ্ধ করে নিন। পানির পরিমাণ এমন রাখুন যেন ডাল সেদ্ধ হওয়ার পরও দুই কাপ আন্দাজে পানি থেকে যায়। ডাল সেদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়ে দিন। শজনে তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়ে কড়াইয়ে তেল গরম করে লবণ, হলুদ দিয়ে শজনেগুলোকে হালকা করে ভেজে নিন। এবার আরেকটি কড়াইয়ে ঘি গরম করে তাতে তেজপাতা, পাঁচফোড়ন ও শুকনো মরিচের ফোড়নে সেদ্ধ করে রাখা ডাল বাগাড় দিন। বাগাড় দেওয়া ডালে শজনেগুলো দিয়ে দারুচিনি আর সাদা এলাচি দিন। ডাল ফুটে উঠলে দুই মিনিট পর নামিয়ে পরিবেশন করুন।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments