Header Ads

রুই মাছের মাথা দিয়ে কলার মোচা

রুই মাছের মাথা দিয়ে কলার মোচা

উপকরণ:

বিচি কলার মোচা ১টি, মাঝারি আকারের আলু ২টি, ছোট টুকরো করে কেটে নেওয়া রুই মাছের মাথা ১টি, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাবাটা ১ টেবিল চামচ, দারুচিনি ৩/৪ টুকরো, পাঁচফোড়ন আধা চা-চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, রসুন থেঁতো করা ৪/৫ কোয়া, কাঁচা মরিচ ৫/৬টি, শুকনো মরিচ ২টি, তেজপাতা ৩টি।


প্রণালি: 

কলার মোচা ভালো করে ছাড়িয়ে ভেতরের সাদা কেশর বাদ দিয়ে কুচিয়ে নিন। আলু ছোট ছোট চৌকো আকারে কেটে নিন। মাছের মাথা ধুয়ে বেছে লবণ, হলুদ মাখিয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে মাছের মাথাগুলো কড়া করে ভেজে নিন। সেই তেলে পাঁচফোড়ন, মাঝখানে চিরে দেওয়া তেজপাতা দিয়ে পেঁয়াজকুচি আর থেঁতো করে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে একটু ভেজে নিন। পেঁয়াজ, রসুন ভাজা ভাজা হয়ে এলে শুকনো মরিচ ফোড়ন দিয়ে তাতে আলু দিয়ে দিন। লবণ, হলুদ, কাঁচা মরিচ ফালি দিয়ে আলু অল্প করে কষিয়ে কুচোনো কলার মোচা দিয়ে দিন। এক কাপ পানি দিয়ে চুলার আঁচ মাঝারি মাত্রায় রেখে ফ্রাই প্যান বা কড়াই ঢেকে দিন। পানি শুকিয়ে এলে ভেজে রাখা মাছের মাথা দিয়ে মিনিট দশেক কষিয়ে নিন। কষানোর সময় অল্প অল্প করে পানি দিতে হবে। এরপর জিরাবাটা আর গোটা দারুচিনি দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।

সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.