Header Ads

কটেজ চিজ গ্রিল

কটেজ চিজ গ্রিল

উপকরণ:

তরল দুধ ২ কেজি, ভিনেগার ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, চিলি ফ্লেকস ১ চা-চামচ, সয়া সস ১ টেবিল চামচ ও তেল ২ টেবিল চামচ।


প্রণালি:

প্রথমে দুধ হালকা গরম করে চুলা বন্ধ করে তাতে ভিনেগার দিয়ে দুধ ফাটিয়ে মসলিন কাপড়ে ঢেলে সারা রাত রেখে পনির থেকে পানি ছেঁকে নিন। এবার চারকোনা আকারে পনিরগুলো কেটে সয়া সস ও চিলি ফ্লেকস গড়িয়ে মেরিনেট করে রাখুন। এবার গ্রিল প্যান গরম করে তাতে তেল ব্রাশ করে পনিরগুলো দেওয়ার আগে তা কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়ে গ্রিল করতে দিন। এবার চারপাশ গ্রিল করে নামিয়ে পরিবেশন করুন।

সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.